রিপোর্ট: মুবিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
অল টাইম ক্লিন জগন্নাথপুরের উদ্যোগে দুই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জগন্নাথপুর পৌর শহরের মাহিমা পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল এবং মাহিমা পার্টি সেন্টারের মালিক মকবুল হোসেন বুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত প্রবাসী আবুল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে অল টাইম ক্লিন জগন্নাথপুরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই অবদান শুধু অর্থনৈতিক নয়, বরং দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাই প্রবাসীদের সম্মান জানানো সমাজের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহিম আফ্রিদি। আলোচনা শেষে সংবর্ধিত প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











