Home রাজনীতি ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

0
ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। এমন গুরুত্বপূর্ণ সময়েই ঢাকা-১৮ আসনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারাকেই সরে দাঁড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, “এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার।”

তিনি আরও লেখেন, “নির্বাচন এতটাই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এতে কেউ কষ্ট পেলে আমি দুঃখিত।”

তবে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেও বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান দলীয় সূত্র।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশজুড়ে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সূত্র

ফেসবুক পোস্ট (মাহমুদুর রহমান মান্না), দলীয় সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here