Home সারাদেশ

সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুশতাক

4
0
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খেলাফত মজলিস প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ
সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ।

এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের শুরু থেকেই খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের পক্ষ থেকে এই আসনে একক প্রার্থী নির্ধারণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পরও জোটগত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এ কারণে কেন্দ্রীয় ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

হাফিজ শেখ মুশতাক আহমদ বলেন, জোটগত ঐক্যের অভাবে একটি সম্ভাবনাময় আসন হাতছাড়া হয়েছে, যা দুঃখজনক। তিনি স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতিতে খেলাফত মজলিস সুনামগঞ্জ-৩ আসনে কোনো নির্দিষ্ট প্রার্থী, দল বা প্রতীককে সমর্থন করছে না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসন ঐতিহ্যগতভাবে ইসলামপন্থিদের একটি গুরুত্বপূর্ণ ও শক্ত অবস্থান। ভবিষ্যতে এই আসনে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী প্রচারণা চলাকালে জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়া এবং ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রতি মানুষের আস্থার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রার্থিতা প্রত্যাহার করলেও তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকার এবং জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র

খেলাফত মজলিস / সংবাদ সম্মেলন
রিপোর্ট: মুবিন উদ্দিন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here