Home রাজনীতি

মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে প্রতিদ্বন্দ্বী মেঘনা আলম

10
0
ছবি সংগৃহীত

৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে অংশ নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীতে মির্জা আব্বাসের বাসভবনে আয়োজিত এ চায়ের আমন্ত্রণে যোগ দেন মেঘনা আলম। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী (পিএ) ও বিএনপির শাহবাগ থানা আহ্বায়ক জাকির হোসেন মিন্টু।

এর আগে রাজধানীর কাকরাইল এলাকায় হক ক্যাসেল ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভা শেষে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করে বলেন, “আমি শুনেছি, সরকারের একটি মহল কয়েকজন প্রার্থীর তালিকা করেছে—যাদের যেকোনোভাবে পাস করাতে হবে। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দুর্বলতা সেখানে স্পষ্ট।”

তিনি আরও বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচন বলা হলেও বাস্তবে পক্ষপাতিত্ব হচ্ছে। ভোট পাক বা না পাক—কিছু প্রার্থীকে সংসদে পাঠানোর চেষ্টা চলছে, যা মোটেই ভালো লক্ষণ নয়।”

নিজ নির্বাচনী এলাকা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আমি এই এলাকাতেই জন্মেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি। এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। গত ১৭–১৮ বছরে যারা প্রার্থী হয়েছেন, তারা তিন বছরে একবারও এলাকার কোনো পারিবারিক অনুষ্ঠানে গেছেন—এমন প্রমাণ কেউ দিতে পারবে না।”

তিনি দাবি করেন, “বন্যা, পানি ও নানা দুর্যোগে আমি সবসময় এলাকায় ছিলাম। মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও আমাকে খুঁজতে হবে না—একটি ফোন দিলেই আমাকে পাবেন ইনশাআল্লাহ।”

চায়ের দাওয়াতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপস্থিতি কা–৮ আসনের নির্বাচনী রাজনীতিতে ভিন্নমাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সূত্র

NTV

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here