Home জাতীয়

ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: তারেক

10
0
নীলফামারীর নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “১২ তারিখে দেশের মানুষ এবার ভোট দেবে। শুধু ভোট দিলেই চলবে না, দেশ গঠন করতে হবে। এটি করতেই হবে, কারণ আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ।”

তিনি বলেন, নীলফামারী অঞ্চলে বর্তমানে ইপিজেড থাকলেও তা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি যুব সমাজকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা দক্ষ শ্রমিকে পরিণত হতে পারে।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে মা-বোনেরা রাষ্ট্রীয় সহায়তা পাবেন। একইসঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।

তিনি আরও বলেন, “মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে।”

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এই এলাকার মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা। বিএনপি ক্ষমতায় গেলে এটি হবে অন্যতম প্রধান অগ্রাধিকার। বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চল সবুজ ও শস্য-শ্যামলায় পরিণত হবে।”

এছাড়া নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপন, সৈয়দপুর-কিশোরগঞ্জ শিল্পাঞ্চল উন্নয়ন, রেল কারখানাসহ বিদ্যমান শিল্পসমূহ সম্প্রসারণের আশ্বাস দেন তিনি।

জনসভায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, “এই এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে, সেজন্য ভয় দেখানো হচ্ছে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র

নির্বাচনি জনসভা, নীলফামারী
বিএনপি মিডিয়া সেল

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here