Home জাতীয়

বাংলাদেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু নিশ্চিত

10
0
নিপাহ ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা

চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নারী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডব্লিউএইচও জানায়, মৃত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি গত ২১ জানুয়ারি জ্বর ও মাথাব্যথার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার শরীরে অতিরিক্ত লালা নিঃসরণ, দিকভ্রান্তি ও খিঁচুনির মতো গুরুতর উপসর্গ দেখা দেয়। অসুস্থ হওয়ার এক সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর একদিন পর পরীক্ষার মাধ্যমে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ঘটনায় আক্রান্ত নারীর সংস্পর্শে আসা মোট ৩৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে তাদের সবার পরীক্ষার ফল নিপাহ ভাইরাসের ক্ষেত্রে নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, বাংলাদেশে প্রায় প্রতি বছরই নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়ে থাকে। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতেও দুটি নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস শনাক্তের পর মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশ বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা চালু করেছে। তবে এ কারণে কোনো ধরনের ভ্রমণ বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়নি।

উল্লেখ্য, নিপাহ ভাইরাস সাধারণত বাদুড় দ্বারা দূষিত ফল বা খাদ্যপণ্যের মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে এটি অত্যন্ত সংক্রামক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সূত্র

আরব নিউজ | বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here