Home সারাদেশ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, গ্রেফতার ২

11
0

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের ভরাডোবা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন।

গ্রেফতারকৃতরা হলেন—জাকির হোসেন ও শেখ ফরিদ। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্বতন্ত্র প্রার্থীর প্রচারণাকালে বাধা সৃষ্টি করা হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

তবে পরবর্তীতে তারা মুচলেকা প্রদান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রচারণায় বাধা বরদাস্ত করা হবে না। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

 

রিপোর্টঃ মোঃ আসাদুজ্জামান হৃদয়

উপজেলা প্রতিনিধি গফরগাঁও

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here