Home সারাদেশ

জিয়ার ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে যাই: সেলিম

14
0
বাগেরহাটে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন মুক্তিযোদ্ধা ও স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম
গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এমএএইচ সেলিম

১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণে অনুপ্রাণিত হয়ে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন বাগেরহাট–১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম। তিন মাস প্রশিক্ষণ শেষে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন বলেও জানান।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমএএইচ সেলিম বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি কোনো দল বা গোষ্ঠীর এমপি হবেন না, হবেন সব মানুষের এমপি। সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই হবে তার প্রধান দায়িত্ব। তিনি বলেন, এমপি হলে ঘের দখল, চাঁদাবাজি, লবণ পানি ঢুকিয়ে ধান চাষ বন্ধ করার মতো অন্যায় আর চলতে দেওয়া হবে না।

জনসভায় বক্তারা অভিযোগ করে বলেন, তাদের নির্বাচনী কার্যালয়ে তালা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যানার ভাঙচুর করা হচ্ছে। এসব করে তাদের দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, বাগেরহাটের মানুষ এবার সততা ও যোগ্যতার ভিত্তিতে ভোট দেবে। কোনো সন্ত্রাসী, দখলবাজ কিংবা দুর্নীতিবাজ প্রার্থীকে জনগণ গ্রহণ করবে না।

জনসভায় বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, মো. মুনসুর শিকদারসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।

সূত্র

স্থানীয় সংবাদদাতা, বাগেরহাট

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here