Home জাতীয়

রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা–৩টা

5
0
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করেছে সরকার। পুরো রমজান মাসে এই নতুন সূচি অনুযায়ী অফিস কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রেসসচিব জানান, রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। অফিস সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত মোট ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধা ও প্রয়োজন অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি।

সূত্র

প্রেস ব্রিফিং, উপদেষ্টা পরিষদ ও জাতীয় গণমাধ্যম।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here