Home খেলা

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

5
0
ভারতের বিপক্ষে গোলের পর উল্লাসরত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলাররা
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গোল উদযাপন করছেন বাংলাদেশ নারী ফুটবলাররা (ছবি: বাফুফে)

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে গেল বাংলাদেশ। সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

ম্যাচের শুরু থেকেই মাঠে দাপট দেখায় পিটার বাটলারের শিষ্যরা। পুরো ৯০ মিনিট ধরে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই আসে ম্যাচের দুই গোল।

ম্যাচের ২৯ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। তার নেতৃত্বে আত্মবিশ্বাস পায় দল। ৪০ মিনিটে আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করলে আরও চাপে পড়ে ভারত।

এই জয়ে দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও আজ হেরে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ৩।

আজ বিকেলে স্বাগতিক নেপাল ও ভুটানের মধ্যকার ম্যাচ ড্র হলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে নেপাল জয় পেলে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাদের লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে অংশ নেবে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here