Home বিনোদন

ভুয়া ফেসবুক আইডি নিয়ে ক্ষোভ প্রকাশ মৌয়ের

9
0
অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ
নিজের নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে সতর্কবার্তা দিলেন সাদিয়া ইসলাম মৌ

দেশের বিনোদনজগতের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ভুয়া ফেসবুক আইডি খোলা নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন।

একটি ফেসবুক স্ট্যাটাসে মৌ জানান, ফেসবুকে তার একটিমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি কিংবা ফ্যান পেজ নেই। এমনকি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে স্পষ্ট করে জানান তিনি।

অভিযোগে মৌ বলেন, ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে খোলা একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এমনকি তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে, যা বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালাচ্ছেন, তাদের অনুরোধ করছি—এ ধরনের কাজ বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি ও লেখা ব্যবহার করা আইনত অপরাধ। ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ভক্ত-অনুরাগীদের সতর্ক করে মৌ আরও বলেন, “ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে প্রতারিত হবেন না। আবারও জানিয়ে দিচ্ছি—আমার কোনো ফ্যান পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।”

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here