Home আন্তর্জাতিক

বেলুচিস্তানে সশস্ত্র হামলা: নিহত ৩৩, অভিযানে ৯২

11
0
বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযান ও উদ্ধার কার্যক্রমের দৃশ্য
বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার পর ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে নামে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের একযোগে চালানো হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য এবং ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, শনিবার (৩১ জানুয়ারি) ভারত-সমর্থিত সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান পরিচালনা করা হয়।

আইএসপিআর জানায়, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক সংগঠনের সন্ত্রাসীরা কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে হামলা চালায়। এসব হামলায় পরিকল্পিতভাবে সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে অভিযান শুরু করে। এতে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯২ জন সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়েছে।

এদিকে এসব হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

তথ্যসূত্র: জিও নিউজ

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here