Home সারাদেশ

সাংবাদিকদের ত্যাগের স্বীকৃতি দিলেন ড. শফিকুর রহমান

11
0
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে দেওয়া ফেসবুক স্ট্যাটাস।
সফর কাভার করা সাংবাদিকদের ত্যাগ ও পরিশ্রমের স্বীকৃতি জানালেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ড. শফিকুর রহমান সাংবাদিকদের নিরলস পরিশ্রম ও ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ রাত আনুমানিক ৯টার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার সফর কাভার করা সাংবাদিকদের উদ্দেশে এই কৃতজ্ঞতা জানান।

স্ট্যাটাসে ড. শফিকুর রহমান বলেন,
“দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনাদের কঠোর পরিশ্রম আমি দেখেছি। আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুযোগ পেলে একটু বিশ্রাম নেওয়ার অনুরোধ। আগামীকাল সবার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।”

তার এই বক্তব্যে সাংবাদিকদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সাংবাদিক সমাজের অব্যাহত পরিশ্রম, মাঠপর্যায়ের ঝুঁকিপূর্ণ কাজ এবং পেশাগত দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ড. শফিকুর রহমানের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রিপোর্ট : মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here