Home সারাদেশ

দিরাইয়ে এডভোকেট শিশির মনিরের নির্বাচনি জনসভা

13
0
দিরাইয়ের কোলঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শিশির মনিরের নির্বাচনি জনসভা ও যুবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
দিরাইয়ে কোলঞ্জ ইউনিয়নে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন ১০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শিশির মনির।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সুনামগঞ্জ–২ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শিশির মনিরের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলার কোলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে আয়োজিত এ জনসভায় কোলঞ্জ ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত জনসাধারণ তাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। জনসভাটি পরিণত হয় একটি গণসংযোগ ও মতবিনিময় সভায়।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শিশির মনির বলেন,
“সুনামগঞ্জ–২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা ও অবহেলার শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। একইসঙ্গে জনগণের অধিকার আদায়ে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জনসভা শেষে এডভোকেট শিশির মনির কোলঞ্জ ইউনিয়নের যুব সমাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি যুবকদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সমাজ ও রাষ্ট্র গঠনে যুবসমাজের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

রিপোর্ট : মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here