Home খেলা

৮২ বছরেও দাবার বোর্ডে অদম্য রানী হামিদ

29
0
মহিলা দাবা লিগে ম্যাচ চলাকালে দাবার বোর্ডে মনোযোগী কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ।
৮২ বছর বয়সেও প্রতিযোগিতামূলক দাবায় চ্যাম্পিয়ন হয়ে অনুপ্রেরণার প্রতীক রানী হামিদ।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রানী হামিদ আবারও প্রমাণ করলেন—বয়স শুধু একটি সংখ্যা। ৮২ বছর বয়সেও প্রতিযোগিতামূলক দাবায় নিয়মিত অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত মহিলা দাবা লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সাত ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতে দলটি। সমান পয়েন্ট পেলেও গেম পয়েন্টে পিছিয়ে থেকে রানার্সআপ হয় বাংলাদেশ নৌবাহিনী।

চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের হয়ে লিগে অংশ নেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

লিগে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে রানী হামিদ বলেন,

“আমি চারটি গেম খেলেছি। দলের সবাই ভালো খেলেছে বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরেও পুলিশের হয়ে খেলেছিলাম এবং চ্যাম্পিয়ন হয়েছিলাম।”

তিনি আরও বলেন, “আমি নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারিতে ৮৩ বছরে পা দেব। যতদিন সুস্থ থাকব, ততদিন দাবা খেলব।”

অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনী দলের হয়ে খেলেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।

বাংলাদেশ দাবা ফেডারেশনের এই আয়োজন আবারও প্রমাণ করলো—দক্ষতা, নিষ্ঠা ও মানসিক শক্তির কাছে বয়স কখনোই বাধা হতে পারে না।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here