Home সারাদেশ

ভালুকায় ধানেরশীষের প্রার্থীর বিরুদ্ধে মামলা

11
0
ভালুকা মডেল থানায় দায়ের করা বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলার নথি
ভালুকায় ধানেরশীষের প্রার্থী ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের

ময়মনসিংহ-১১ আসনের ভালুকা উপজেলায় বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী জনাব মোঃ ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন ঃ ভালুকায় সংঘর্ষে স্বতন্ত্র সমর্থক মামলা

মামলার বাদী আমান উল্ল্যাহ। তিনি গত ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার) ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন। থানার মামলা রেকর্ড অনুযায়ী, এজাহারে প্রথম বিবাদী হিসেবে ধানেরশীষের বর্তমান মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চুর নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাতনামা ও নামীয় আসামি করা হয়েছে বলে জানা গেছে। তবে মামলার অভিযোগ ও ধারাগুলো কী—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলাটি নিয়ম অনুযায়ী গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মামলার বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টঃ মোঃ আসাদুজ্জামান হৃদয়

উপজেলা প্রতিনিধি গফরগাঁও

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here