Home রাজনীতি

নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ এ দাঁড়িপাল্লা না রাখতে ইসিতে জামায়াতের আবেদন

18
0
নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর আবেদনপত্র জমা দেওয়ার প্রতীকী দৃশ্য
দুটি আসনের ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিতে ইসিতে আবেদন জামায়াতের

নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা আবেদনপত্রটি গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর জমা দেওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইন এবং চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

তবে পরবর্তীতে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার ওরফে সারোয়ার তুষার এবং চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়।

আবেদনে আরও বলা হয়, জামায়াতের মনোনীত দুই প্রার্থী যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় ওই দুটি আসনের ব্যালট পেপারে এখনো দাঁড়িপাল্লা প্রতীক থাকার সম্ভাবনা রয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতিতে নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক অপসারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here