Home আরও সোশ্যাল মিডিয়া

ভোট একটি আমানত, সৎ প্রার্থী বেছে নিন: আজহারী

11
0
ড. মিজানুর রহমান আজহারী ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানালেন ড. মিজানুর রহমান আজহারী

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে ব্যাপক রাজনৈতিক ও নির্বাচনি আমেজ। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বার্তা দেন। ওই পোস্টে তিনি ভোটকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আমানত হিসেবে উল্লেখ করেন।

ড. মিজানুর রহমান আজহারী তার পোস্টে লেখেন,
“ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে ভোটার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। নির্বাচন সামনে রেখে তার এই আহ্বান সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here