Home সারাদেশ

জগন্নাথপুরে ১০ দলীয় জোট নেতা মামুনুল হকের আগমন

16
0
জগন্নাথপুরে আগমনকালে ১০ দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হককে স্বাগত জানাচ্ছেন নেতাকর্মীরা।
জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের আগমনকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা, আমীরে মজলিস ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলায় আগমন করেছেন।

তার আগমনকে কেন্দ্র করে জগন্নাথপুর পৌর শহরসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল ও নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জনপদ।

দলীয় সূত্র জানায়, আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। জনসভা ও মতবিনিময় কর্মসূচির মাধ্যমে তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে ১০ দলীয় জোটের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং আসন্ন রাজনৈতিক আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।

রিপোর্ট: মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here