Home সারাদেশ

গফরগাঁওয়ে ধানেরশীষের পক্ষে বিএনপির জোরদার পথ প্রচারণা

22
0
গফরগাঁওয়ে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ধানেরশীষ প্রতীক নিয়ে ছাত্রদলের পথ প্রচারণা।
ময়মনসিংহ-১০ গফরগাঁওয়ে ধানেরশীষের পক্ষে তৃণমূলে প্রচারণায় ব্যস্ত ছাত্রদল নেতাকর্মীরা।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ধানেরশীষ প্রতীক নিয়ে জোরদার পথ প্রচারণা চালানো হয়েছে।

গত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও উপজেলার বিভিন্ন বাজার ও মহল্লায় এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করে ময়মনসিংহ দক্ষিণ জেলা পাগলা থানার মশাখালি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের হাঁস মার্কার বিপরীতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ধানেরশীষকে বিজয়ী করতে তারা দিন-রাত মাঠে রয়েছেন।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রনেতা তানিম ইকবাল আহাত ও সাহসী ছাত্রনেতা শাহেদ আল ইমরানসহ একদল উদ্যমী তরুণ নেতা। তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

নেতাকর্মীরা আরও জানান, মশাখালি ইউনিয়নকে ধানেরশীষের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলতে তারা আমৃত্যু রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ।

রিপোর্টঃ মোঃ আসাদুজ্জামান হৃদয়

গফরগাঁও উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here