Home সারাদেশ

জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ব্যাপক গণসংযোগ

10
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত ও এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার বাদ জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই, দাওরাই বাজার, কালাম্বরপুর, মিলিক ও শুক্লাম্বরপুর গ্রামে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার খোঁজখবর নেন।
গণসংযোগকালে সৈয়দ তালহা আলম বলেন,
“আমি এই এলাকার মানুষের সেবক হতে চাই। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আধুনিক উপজেলা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক আলী আসগর ইমন, সদস্য সচিব আলী আহমদ, সৈয়দপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলী, বাবুল দাস, এরশাদ হাবিবীসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে প্রার্থীর পক্ষে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খাসিয়া পাড়া ও উলুকান্দি গ্রামে মহিলাদের একটি দল বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চালান।

 

রিপোর্ট: মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here