বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৯ নম্বর কুলন্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনের কর্মী রবিউল ইসলাম মিন্টুর যুক্তরাষ্ট্রে প্রবাস যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শাখা ও স্থানীয় নেতৃবৃন্দ রবিউল ইসলাম মিন্টুর প্রবাস জীবনের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া করেন। এ সময় বক্তারা বলেন, “আমরা আশা করি, তিনি প্রবাস জীবনে সততা, নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবেন এবং সুখী ও সম্মানজনক জীবনযাপন করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে হেফাজতে রাখেন—আমিন।”
অনুষ্ঠানটি দোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।
রিপোর্ট: মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











