Home সারাদেশ

সুনামগঞ্জের দুই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, জটিল নির্বাচনী সমীকরণ

17
0

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপির দুই নেতা।

সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেন ‘তালা’ প্রতীক নিয়ে এবং সুনামগঞ্জ–৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের বিপরীতে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পক্ষে দলীয় পদধারী ও সাবেক নেতাদের একটি অংশ প্রকাশ্যে মাঠে সক্রিয় রয়েছেন। এতে দলীয় ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে।

অন্যদিকে সুনামগঞ্জ–৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তবে এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে দেওয়ান জয়নুল জাকেরীনের মাঠে থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কেন্দ্রীয় বিএনপি কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কোনো আভাস দেননি। ফলে দুই আসনেই ভোটের সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here