Home সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার মোর্শেদ আলম

16
0
মোর্শেদ আলম

ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন মোর্শেদ আলম।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় মোর্শেদ আলমের নাম রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া এবং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রিপোর্ট : মো. আসাদুজ্জামান হৃদয়
গফরগাঁও উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here