Home সারাদেশ

বিএনপি বহিষ্কার ৫৯ নেতা, সিদ্দিকুরও অন্তর্ভুক্ত

20
0

গফরগাঁও: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অপরাধে বিএনপি ৫৯ নেতাকে বহিষ্কার করেছে। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নেতার তালিকা প্রকাশ করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে দলের সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতারা দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগের বহিষ্কৃত নেতাদের তালিকা (বেসিক):

  • নারায়ণগঞ্জ-১: মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক জেলা সদস্য

  • নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক জেলা সদস্য

  • নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য

  • টাঙ্গাইল-১: এ্যডভোকেট মোহাম্মাদ আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য

  • টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্র ও জেলা পর্যায়ের আরও নেতৃবৃন্দও একই কারণে বহিষ্কৃত হয়েছেন।

রিপোর্ট: মোঃ আসাদুজ্জামান হৃদয়

গফরগাঁও উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here