ময়মনসিংহ–১০ (গফরগাঁও–পাগলা) আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দিকনির্দেশনা প্রদান উপলক্ষে গফরগাঁও উপজেলায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ রুকনুজ্জামান সরকার।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ময়মনসিংহ–১০ আসনের জনাব মোঃ আক্তারুজ্জামান বাচ্চু সাহেব।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) গফরগাঁও উপজেলার পাগলা থানার কান্দিপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা শাখা।
বক্তারা বলেন, দলীয় ঐক্য সুসংহত করা, সংগঠনকে শক্তিশালী করা এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।











