রিপোর্ট: মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমদ খানের পক্ষে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লার প্রতীক গ্রহণ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জামায়াত নেতারা জানান, ইসলামী আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা নিয়ে তোফায়েল আহমদ খান নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন। তারা আশা প্রকাশ করেন, সুনামগঞ্জ-১ আসনের ভোটাররা ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাকে সমর্থন জানাবেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।











