Home রাজনীতি

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কয়ছর এম আহমেদ পেলেন ধানের শীষ

27
0

রিপোর্ট: মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব কয়ছর এম আহমেদকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক হস্তান্তর করা হয়। প্রতীক বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমেদ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনী মাঠে নামছি। সুনামগঞ্জ-৩ আসনের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here