Home রাজনীতি

পীরগঞ্জে জামায়াত প্রার্থী নুরুল আমীনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

17
0

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মাওলানা নুরুল আমীন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে পীরগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত, সমতাভিত্তিক ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়।
ঘোষিত ইশতেহারে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক পীরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্বাস্থ্য খাতে উন্নত চিকিৎসাসেবা সবার নাগালে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
ইশতেহারে আরও বলা হয়, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলা হবে। পাশাপাশি সড়ক, সেতু ও শিল্পখাতে উন্নত অবকাঠামো নির্মাণের মাধ্যমে সার্বিক উন্নয়নে গতি আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রার্থী মাওলানা নুরুল আমীন বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে পীরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠিত হবে। ইশতেহারের পূর্ণাঙ্গ পিডিএফ লিংক কমেন্টে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here