Home রাজনীতি

মনোনয়ন প্রত্যাহারে বাধা, সুনামগঞ্জে জামায়াত নেতা অবরুদ্ধ

15
0

সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর জেলা আমীর তোফায়েল আহমেদ খানকে মনোনয়ন প্রত্যাহার করতে দেওয়া হয়নি। মঙ্গলবার  দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টে দলীয় কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন দলটির কর্মী-সমর্থকরা।

জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ জানান, মনোনয়ন প্রত্যাহারের উদ্দেশ্যে কার্যালয় থেকে বের হওয়ার প্রস্তুতিকালে কর্মীরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন। এতে তোফায়েল আহমেদ খানের ব্যক্তিগত ইচ্ছা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে তাঁর মনোনয়ন প্রত্যাহার করা সম্ভব হয়নি।

এদিকে দশ দলীয় জোট এই আসনে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুজাম্মিল হক তালুকদারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে তিনি বলেন, প্রার্থী সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই গ্রহণ করবে।

অন্যদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট আটজন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

রিপোর্ট: মুবিন উদ্দিন

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here