Home বিনোদন

কলকাতায় মদ্যপচালকের হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত

27
0

বিনোদন জগতের তারকাদের রাস্তাঘাটে হেনস্তার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার অভিনেতা–অভিনেত্রীদের গাড়ি আটকে অপ্রীতিকর পরিস্থিতির খবর শিরোনাম হয়েছে। এবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কলকাতায়। মাঝরাস্তায় এক মদ্যপচালকের হেনস্তার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর স্বামী।

ঘটনাটি ঘটেছে কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায়। জানা যায়, দুর্ঘটনার সময় অহনা দত্তের গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। হঠাৎ করেই সামনের দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় তাদের গাড়িতে। অহনার স্বামী বারবার হর্ন দিলেও অভিযুক্ত চালক কোনো সাড়া দেননি।

অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার দায় স্বীকারের বদলে তিনি উল্টো তর্কে জড়িয়ে পড়েন এবং অশোভন আচরণ শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাত্র এক মাস আগে কেনা অহনা দত্তের নতুন গাড়িটির সামনের অংশ ও দরজা ভয়াবহভাবে দুমড়েমুচড়ে গেছে।

এ ঘটনায় স্থানীয়দের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। অহনার দাবি, বিপদের সময় কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি। বরং অনেকেই অভিযুক্ত মদ্যপচালকের পক্ষ নিয়ে তাদের হেনস্তা করেন। তিনি বলেন, “আমি সেখানে না থাকলে আমার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কা ছিল।”

যদিও ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, তবে অহনা দত্ত ও তাঁর স্বামী শারীরিকভাবে অক্ষত রয়েছেন। এই ঘটনা ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here