দেশের নির্মাণ খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বে দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই সিমেন্ট দ্রুত শক্ত হয়ে আধুনিক নির্মাণে সময় ও খরচ দুটোই বাঁচাচ্ছে। বাংলাদেশে নতুন হলেও কয়েকটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সফলভাবে বাজারজাতকরণের মাধ্যমে এর কার্যকারিতা প্রমাণ করেছে।
র্যাপিড হার্ডেনিং সিমেন্ট সাধারণ OPC বা PCC সিমেন্টের তুলনায় প্রাথমিক এবং দীর্ঘমেয়াদে দ্রুত ও অধিক শক্তি অর্জন করে। কংক্রিটের ডিজাইন স্ট্রেন্থ ১৪ দিনের মধ্যে অর্জন করতে পারে, যা প্রচলিত সিমেন্টে ২৮ দিন লাগে। ফলে শাটারিং সময় কমে, দ্রুত পরবর্তী নির্মাণ ধাপে অগ্রসর হওয়া যায়।
বিশ্বজুড়ে বুর্জ খলিফা, দ্য শার্ড, সাংহাই টাওয়ার, ফ্রিডম টাওয়ারসহ মেগাপ্রজেক্টে এই সিমেন্ট ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে মেগাপ্রজেক্ট, দ্রুত নগরায়ন এবং সময়নির্ভর নির্মাণের কারণে এর চাহিদা বাড়ছে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাজারে এনেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’, যা OPC-এর দ্রুত দৃঢ়তা ও PCC-এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব সমন্বিত। প্রথম ২ দিনে OPC-এর সমান ২০ এমপিএ শক্তি অর্জন করে, ফলে নির্মাণকাল ২৫% কমানো এবং খরচ ১৮% পর্যন্ত সাশ্রয় সম্ভব।
নির্মাণ বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক প্রকৌশল নকশা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত হলে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বাংলাদেশের নির্মাণ খাতে আরও বড় ভূমিকা রাখবে। এটি এখন কার্যকর ও দক্ষ নির্মাণ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।











