রোববার (১৮ জানুয়ারি) পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনের রাস্তায় জড়ো হন। তারা অভিযোগ করেন, কমিশন পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তে পক্ষপাতিত্ব করছে, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, আজকের এই ঘেরাও কর্মসূচির মাধ্যমে কমিশনকে জবাবদিহিতার জন্য সতর্ক করা হচ্ছে। যদি কমিশনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











