রিপোর্ট: মুবিন উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রাকিব হোসেন (বেগারিতলা বাজার, মনিরামপুর, যশোর) নিহত হন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
ঘটনাস্থল ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে খালে পড়ে যায়, আর পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনা বাসের চালকও আহতদের মধ্যে রয়েছেন।
স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











