Home বিনোদন

বলিউড ছেড়ে আধ্যাত্মিক পথে সানা খান: নিজের ইচ্ছায় সিদ্ধান্ত

22
0
স্বামী মুফতি আনাস সায়েদের সঙ্গে সানা খান। ছবি: সংগৃহীত

একসময়ের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান ২০২০ সালে হঠাৎ করেই ইন্ডাস্ট্রির আলো-ঝলমলে জীবন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি মুফতি আনাস সায়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সংসার ও আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করেন।

এরপর থেকেই নেটিজেন ও সমালোচকেরা তাকে নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। প্রশ্ন উঠেছিল, স্বামীর প্রভাবেই কি বলিউড ছাড়লেন সানা? এবার নিজেই স্পষ্টভাবে জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তাকে কেউ ব্রেনওয়াশ করেননি এবং বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের।

বিগ বসের প্রাক্তন তারকা সানা বলেন, “কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।” তিনি আরও জানিয়েছেন, স্বামী মুফতি আনাস সায়েদ কখনো তাকে অভিনয় ছাড়তে বাধ্য করেননি।

অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে সানা এর আগে বলেছিলেন, শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। তিনি জানিয়েছেন, স্বামী সবসময় তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কিন্তু কখনো চাপ দেননি।

উল্লেখ্য, ‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কাহিনী’-এর মতো ছবির মাধ্যমে সানা বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এছাড়া তিনি সালমান খানের ‘জয় হো’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

বলিউড

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here