Home রাজনীতি

পুরোনো বক্তব্যে অনুতাপ প্রকাশ করলেন আমির হামজা

29
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া নিজের বক্তব্য নিয়ে ফের দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। তিনি জানিয়েছেন, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের এবং সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন।

সোমবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন এবং সে কারণেই তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।

তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো সেই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি।

পোস্টের শেষাংশে আমির হামজা মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here