Home সারাদেশ

নারায়ণগঞ্জ জুলাই আন্দোলনে ১২ জনের বিরুদ্ধে মামলা

25
0

নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় জুলাই আন্দোলনের সময় রিয়া গোপসহ ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল সোমবার (১৯ জানুয়ারি) এ আদেশ দেন। অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার অনুসারীরা হামলা চালান। তারা নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এছাড়া ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। মোট তিনটি অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here